টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছেন মার্কাস স্টয়নিস। যার প্রতিফলন পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে। প্রথমবারের মতো এই সংস্করণের অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠেছেন তিনি। সিংহাসন পুনরুদ্ধারের পথে দুই ধাপ এগিয়ে এখন তিনে সাকিব আল হাসান।